শ্রীবরদীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মুত্যু
- আপডেট সময় : ০৭:৪৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১৫৬ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে আসিন (৬) নামে এক প্রতিবন্ধী শিশুর মুত্যু হয়েছে। ১০ জুলাই সোমবার সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ভ্যানচালক শিবলুর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায় প্রতিবন্ধী শিশু আসিন। পরে
আসিনকে বাড়িতে না দেখতে পেয়ে বাড়ির লোকজন খোজাখুজি শুরু করে। খোজাখুজির এক পর্যায়ে তাদের পুকুরের পানি থেকে আসিনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নিহত শিশুটির চাচা মো. আরাফুল আলম জেবীন বাদী হয়ে শ্রীবরদী থানায়
একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।


















