ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ

ডিগ্রীরচর ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৬:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১০৮ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন আবু ফকির, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‌ মোঃ আক্কাস হোসেন মোল্লা।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ তাদের নাম ঘোষণা করেন।
এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, সহ সভাপতি মাইনদ্দিন আহমেদ মানু আঃ রহমান ফকির, যুগ্ম সাধারন সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল হক চৌধুরী, ফরিদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির ডিক্রীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল ফকির সহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্ধোধন করেন ফরিদপুর সদর উপজেলা আওয়ামীলীগের জনাব আব্দুর রাজ্জাক মোল্লা।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে ‌ নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে ঠিক সেই মুহুর্তে দেশী ও বিদেশী কুচক্রী মহল জননেত্রী শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকার আহবান জানান।

আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থেকে দেশী বিদেশি কুচক্রী মহল সহ বিএনপি -জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য মোঃআনোয়ার হোসেন আবু ফকিরকে সভাপতি এবং আক্কাস হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ডিক্রীরচর ইউনিয়ন আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য পদগুলো পরবর্তীতে আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানানো হয়।

ট্যাগস :

ডিগ্রীরচর ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩