ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৩০৮ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবাসহ সাব্বির হাসান জনি (২৬) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

সোমবার (১২ এপ্রিল ) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে রবিবার (১১ জুন) রাত ১০ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ সাব্বির হাসান জনি (২৬) আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার জাহিদুল ইসলাম জাগন মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেইসাথে তাকে হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

আশুলিয়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১২:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩