ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

আশুলিয়ায় মাদ্রাসা ও প্রিন্সিপালকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৮:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৬২ বার পঠিত

আশুলিয়ায় মাদ্রাসা ও তার প্রিন্সিপালকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শনিবার (১০ জুন) বিকেলে কোনাপাড়া টেংগুরী দারুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার সামনে পালিত হয় এ কর্মসুচী।

সমাবেশ থেকে বক্তাদের অভিযোগ, পরিচালনা পরিষদের সহ-সভাপতি সমন আলী মন্ডল নিজে সভাপতির চেয়ারে বসতে তৈরি করছেন কৃত্রিম সংকট। সেই সাথে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মজিবুর রহমান তার অন্যায় আবদার না শুনাতে তাকে নিয়েও করছেন ষড়যন্ত্র। দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারিও দেন তারা।

স্থানীয় আলী হোসেন, আলী আকবরসহ আরো অনেকে জানান, অনেক কষ্টের পর আজ প্রতিষ্ঠিত কোনাপাড়া টেংগুরী দারুল উলুম ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা। কিছু লোক সমন মন্ডলের নেতৃত্বে প্রতিষ্ঠান ও তার প্রিন্সিপালকে নিয়ে মিথ্যাচার করে আসছে। শুধু তাই নয় হুট হাট প্রিন্সিপাল হাফেজ মজিবুর রহমানকে গালাগালি ও তার উপর হামলার চেষ্টা করে সমন মন্ডল।

শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও আব্দুর রহমান জানান, যে শিক্ষক পিতৃভালবাসায় আমাদের শিক্ষাদান করেন তাকে নিয়ে মিথ্যাচার মানা যায় না। অতিবিলম্বে দায়িদের খোঁজে বের করে তাদের বিচারের দাবি জানাচ্ছি।

ট্যাগস :

আশুলিয়ায় মাদ্রাসা ও প্রিন্সিপালকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩