সংবাদ শিরোনাম ::
বাইক নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের
শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
- আপডেট সময় : ১২:৩২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৫৭ বার পঠিত

শেরপুরে শ্রীবরদীতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে এক কলেজছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে জেলার শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ওই কলেজছাত্রের নাম রবিন মিয়া (২২)। তিনি উপঝেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে। রবিন ঢাকা বাংলা কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবার জানায়, গত তিন দিন আগে রবিন ঢাকা থেকে বাড়িতে আসে। শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা এলাকায় যাওয়ার সময় শ্রীবরদী উত্তর
বাজারে অটো রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার বিষয়ে জানা মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিস্তারিত জেনে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


















