ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খোকসা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ১৪৪ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোল্ডকার্প ফুটবল টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুনার্মেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন ও খোকসা পৌরসভা সহ মোট ১০টি দল অংশগ্রহন করে।

উদ্বোধনী খেলায় খোকসা পৌরসভা ১-০ গোলে আমবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ন হয়।

খোকসা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩