ফরিদপুরে জাতীয় শ্রমিক লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২৬৬ বার পঠিত

সারাদেশব্যাপী বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে জেলা শ্রমিকলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত ।
ফরিদপুর ঝিলটুলিস্থ চৌরঙ্গীর মোড়ে ওজোপাডিকো ০১ নং অফিসের সম্মূখে ফরিদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরের সভাপতিত্বে বৃহস্পতিবার(৮ জুন) বেলা ১১ টায় উক্ত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়৷
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারন ইমান আলী মোল্লা, সহ- সভাপতি এ কে এম হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, শহর শ্রমিক লীগের সদস্য সচিব মাহফুজুর রহমান,
আব্দুর রাজ্জাক মিয়া, বক্তার হোসেন, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ হায়দার খান প্রমুখ।
বক্তারা শান্তি সমাবেশে বলেন বিএনপি ও জামায়াত চলমান বিদ্যুত সংকট নিয়ে যদি কোন ধরনের অপ্রীতিকর এবং নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে বা করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা রাজনৈতিক ভাবে প্রতিহত করবো এবং তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না৷


















