ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২৪২ বার পঠিত

সারাদেশে চলমান তীব্র তাপদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বৃষ্টি কামনা করে জামালপুরে বিশেষ নামাজ আদায় করেছেন ৫শতাধিক সাধারন মানুষ। ধর্মীয় মতে, এ নামাজকে ‘ইসতিসকার নামাজ’ বলা হয়।

বৃহস্পতিবার (০৮জুন) সকালে ইত্তেফাকুল উলাম জামালপুর জেলা শাখার আয়োজনে ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সহযোগীতায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা আইনজীবি সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশ, পৌর আওয়ামী লীগের আলহাজ্ব মাসুম রেজা রহিম, আলহাজ্ব মাসউদ রহমান আলহাজ্ব মো.মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, সারাদেশে শিশু, বৃদ্ধসহ সাধারন মানুষ, পশু পাখি তাপদাহে অস্থির হয়ে পড়েছে। এ তাপদাহে জনজীবন বিপর্যস্ত। ধর্মীয় মতে গুনাহের কারনে আল্লাহর রহমত কমে যায়। আল্লাহ কাছে পাপমুক্তি চেয়ে বৃষ্টির আশা করে বক্তরা।
এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়। নামাজ আদায় শেষে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা।

ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ইত্তেফুল উলামা জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি আলহাজ্ব মুফতি আব্দুল্লাহ।
নামাজ শেষে মুফতি আব্দুল্লাহ বলেন, ‘ সারাদেশে বৃষ্টি না হওয়ায় জনজীবনে হাহাকার শুরু হয়েছে। আল্লাহ সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানির জন্য দোয়া চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য আমরা মহান আল্লাহর কাছে শান্তির বৃষ্টি চেয়েছি। আল্লাহ আমাদের রক্ষা করুন। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। দীর্ঘদিন থেকে বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাঠে রোদে পুড়ে ফসল নষ্ট হচ্ছে। সাধারন মানুষ রোদে কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই নামাজে সবাইকে অংশ নেওয়ার শহরে মাইকিং করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণাও চালানো হয়েছে।

ট্যাগস :

জামালপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আপডেট সময় : ০৩:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩