শহরে বিএনপি – জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে পৌর আওয়ামী লীগের বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ১৬০ বার পঠিত

সারাদেশ ব্যাপি বিএনপি -জামায়াতের নৈরাজ্য ও বিদ্যুৎ নিয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে পৌর আওয়ামী লীগের উদ্যগে বৃহস্পতিবার ফরিদপুর শহরে এক বিক্ষোভ সমাবেশ ও মিশিলের আয়োজন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শওকক আলী জাহিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনির সহ আরও অনেকে। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুসরাত তানিয়া, পৌর আওয়ামী লীগের নেতা নুরুল আমিন বাপ্পী, মোঃ মিজানুর রহমান সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, ঘোলাপানিতে মাছ শিকার করে ক্ষমতার পালাবদল সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সংবিধান সম্মত সরকারের অধীন। জ্বালাও পোড়াও রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহন করবেনা। সমাবেশ শেষে বিক্ষোভ মিশিল শহর প্রদক্ষিন করে।


















