পাংশায় জমিজমা নিয়ে বিরোধ, আহত-১
- আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১৯৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মুন্সি গালিব আল হাবিব।
গত শনিবার (৪ঠা জুন) দিনগত রাতে পাংশা পৌরসভাধীন নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক গালিব আল হাবিব একই এলাকার মৃত্যু মুন্সি আকবর আলীর ছেলে।
ভুক্তভোগী মুন্সি গালিব আল হাবিব জানান, প্রতিবেশী নাসিরুল ইসলাম মন্ডল গংয়ের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ কে কেন্দ্র করে তিনি রাজবাড়ীর আদালতে ১৪৪ ধারা জারী করেন। কিন্তু বিবাদী নাসীরুল ইসলাম গং কর্তৃক ১৪৪ ধারা অমান্য করে জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেশীয় ধাঁরালো অস্ত্র এবং লাটিসোঠা নিয়ে তাঁকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহযোগীতায় রাতেই তিনি পাংশা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। এ ঘটনায় তিনি পাংশা মডেল থানায় একটি অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
এব্যপারে অভিযুক্ত নাসীরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আমার সাথে প্রতিবেশী গালিব আল হাবিবের জমি জমা নিয়ে বিরোধ আছে। তবে সে কি ভাবে আহত হয়েছে তা আমার জানা নাই।



















