পাংশায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
- আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ১০২৯ বার পঠিত

বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“প্লাস্টিক দূষণ সমাধানে- সামিল হই সকলে” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সোমবার (৫ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল আল বাহার প্রমূখ। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জন মো. মোত্তালেব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. সোমা প্রামানিক, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ উপজেলা বিভিন্ন পরিবেশর বিষয় উপস্থাপন করে বক্তব্য দেন।



















