ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে সেতু নির্মাণ কাজে মাটি ধ্বসে ৩ শ্রমিক নিহত

মিজানুর রহমান -সদরপুর( ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৪৬৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে সেতু নির্মান কাজের মাটি ধ্বসে তিন নির্মাণ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে।

বুধবার( ৩১ মে) দুপুর ১২ টার দিকে আমিরাবাদ কারিরহাট সড়কের টিটু সাংবাদিকের বাড়ির পাশে এলজিইডির প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যায়ে ইমতিয়াজ আসিফ কন্সট্রাকশনের তত্বাবধানে সেতু পূণনির্মাণ কাজ চলছে।

শ্রমিকরা নিচের অংশের পাইলিং এর কাজ চলাকালিন সময় হঠাৎ পূর্ব পাশের মাটি তাদের উপরে ধ্বসে পড়লে মাটি চাপা পড়ে জাবেদ খান (২৩), জুলহাস (২৪) ও অন্তর শেখ (২২) নিহত এবং নজরুল শেখ (৩০) নামের এক শ্রমিক আহত হয়। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তিনজন শ্রমিকের লাশ ও একজনকে জীবিত উদ্ধার করে। আহত নজরুল কে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

সদরপুর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন উপজেলা প্রশাসন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফরিদপুরে সেতু নির্মাণ কাজে মাটি ধ্বসে ৩ শ্রমিক নিহত

আপডেট সময় : ০৪:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩