ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জুলিও কুরি পদক সাক্ষী বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি : এম,পি জর্জ

পুলক সরকার, কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ১৪৮ বার পঠিত

জুলিও কুরি পদক সাক্ষী বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি ও বাঙালীর মুক্তি বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

আজ সোমবার সকালে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবের আমেজে উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম,জর্জ একথা বলেন।

এম,পি জর্জ বলেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতিতে পান শান্তি পদক জোলিও কুরি,আর এই শান্তি পদকই স্বাক্ষী দেয় বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি ও বাঙালীর মুক্তি।

জর্জ আরো বলেন, আর এই শান্তি বিনষ্ট করতে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মরা বিদেশি কুচক্রী প্রভুদের সাথে উঠে পরে লেগেছে। তাই এই অপশক্তিকে প্রতিহত করতে ছাত্রসমাজকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বিনয় কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন,কুমারখালী সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা,কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেনসহ অনেকেই।

জুলিও কুরি পদক সাক্ষী বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি : এম,পি জর্জ

আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩