পাংশায় কৃষকদের সুদমুক্ত কর্জের অর্থ ফেরত
- আপডেট সময় : ০৯:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৪৫৬ বার পঠিত

মো:শামীম হোসেন,পাংশা (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থা কর্তৃক প্রদত্ত সুদমুক্ত কর্জের অর্থ ফেরৎ দিয়েছেন কৃষকরা।
রোববার (২৮ মে) উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রাম বাজারে সংস্থার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ অর্থ ফেরত দেন উপকারভোগী কৃষকেরা।
প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহিদুর রহমান হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কৃষি সম্পাদক ফজলুল হক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন ।এছাড়াও সংস্থার অন্যান্য সদস্য ও উপকারভোগী প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রান্তিক জনকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে উপজেলার ১৫৪ জন কৃষকের মাঝে সুদমুক্ত কর্জ প্রদান করা হয়।
“প্রান্তিক জনল্যাণ সংস্থা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান যা ২০১৭ সালে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সর্বময় কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি ব্যাক্তি স্বার্থের উর্ধ্বে থেকে আলোকিত সমাজ গঠনে নানাবিধ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে । মাদকমুক্ত সমাজ গঠন, দারিদ্র বিমোচন, বাল্য বিবাহ ও নারী নির্যাতনমুক্ত এবং শিক্ষাযুক্ত সমাজ গঠন, এই সংস্থার মূল লক্ষ্য। এই সংস্থার অর্থের প্রধান উৎস হলো সংস্থার সদস্যদের নিকট থেকে সংগৃহীত যাকাত ও অনুদান, আজীবন সদস্য ও সাধারন সদস্যদের নিয়মিত প্রদানকৃত সদস্য চাঁদা ও সমাজের দুই চার জন দানশীল ব্যক্তি কর্তৃক সম্পূর্ণ স্বেচ্ছায় প্রদানকৃত অনুদান। তবে দেশে বিদেশে অবস্থানরত প্রান্তিক জনকল্যাণ সংস্থার কয়েকজন নেতৃস্থানীয় সদস্যের ধারাবাহিক অনুদানই এই সংস্থার চালিকা শক্তি ও অর্থে প্রধান উৎস। ”
প্রতিষ্ঠার শুরু থেকেই প্রধান উপদেষ্টা মতিউর রহমান জু্য়েল, সভাপতি প্রফেসর ডাঃ আনওয়ারউজ্জামান এবং সাধারণ সম্পাদক শাহ রুহুল কবিরসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য ও অন্যান্য সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রান্তিক জনকল্যাণ সংস্হা অতি অল্প সময়ের মধ্যে অসহায় মানুষের আশা আকাঙ্খার প্রতীকে পরিণত হয়েছে।



















