ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুরে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা

মানিক কুমার দাস -ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৫১ বার পঠিত

ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ভূমি সেবা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ২০জন বিজয়ী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার হিসাবে বই।

রবিবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের কবি জসিমউদ্দীন হলে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত ভূমি বিষয়ক প্রতিযোগিতার অতিথি হিসাবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী, আরডিসি দীপ জন মিত্র, সদর সহকারি কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান প্রমুখ ।

এ প্রতিযোগিতায় জেলা সদর উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী বলেন, প্রত্যেক নাগরিকের ভূমি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা জরুরী, এটা তার নিজ প্রয়োজনেই। সেই লক্ষ্যেই আমরা জেলা নয় উপজেলাতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভূমি বিষয়ে কিছু প্রশ্ন দিয়ে ছিলাম । সদর উপজেলার মতো অন্যসকল উপজেলাতেও একই সময়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩