ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শেরপুরে নব-নির্বাচিত শ্রমিক নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৩৮২ বার পঠিত

শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৩২৭৭) আওতাধীন ঝিনাইগাতী উপ-কমিটির নব-নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) শেরপুর শহরের গোপালবাড়ীস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নব-নির্বাচিত নেতাদের শপথ বাক্যপাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো: আরিফ রেজা।

ওইসময় তিনি বলেন, শপথ নিয়ে শ্রমিকদের কল্যাণে কাজ না করলে, শপথ নিয়ে নেতা হওয়ার প্রয়োজন নাই। সংগঠনকে ভালোবাসতে হবে। শ্রমিকদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। শ্রমিকদের পরিবারেরও খোজ খবর নিতে হবে। তিনি বলেন,আমার বাবা প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে
আমি এই সংগঠনে যোগদান করি। আমি টাকার লোভে এই সংগঠনে আসি নাই, আমি মেহনতী শ্রমিকদের সেবা করতে এই সংগঠনে যোগ দিয়েছি। আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আপনাদের এই ঋণ আমি কোনো দিন পরিশোধ করতে পারবো না।

তিনি আরও বলেন, বতর্মান সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নে আমাদের শ্রমিকদেরও এক হয়ে কাজ করতে হবে। মেহনতী শ্রমিক ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।

জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি ফারুক আহম্মেদের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: হোসেন আলী।

ওইসময় সংগঠনের উপদেষ্টা রুকুনুজ্জামান রঞ্জু, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি বাদশা মিয়া, জুনিয়র সহ-সভাপতি বদরুজ্জামান বুধু, যুগ্ম
সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ চক্রবর্তী নাড়ু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবুল হাশেম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক, সাংগঠনিক সম্পাদক সজীব মিয়া, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ ও বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি ফখরুল হাসান, সংগঠনের ঝিনাইগাতী উপ কমিটির সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন উপ কমিটির সভাপতি-সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। সংগঠনের মৃত সদস্যদের স্বরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে ঝিনাইগাতী উপ কমিটির নেতাদের হাতে সংগঠনের প্রয়াত সভাপতি সেলিম রেজার ছবি তুলে দেওয়া হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি মো: আরিফ রেজা।

ট্যাগস :

শেরপুরে নব-নির্বাচিত শ্রমিক নেতাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩