ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডিবি পুলিশের এএসআই আহত, আটক ২

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ১৭৮ বার পঠিত

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এএসআই সুলতান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আহত এএসআই সুলতান মাহমুদ বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৭ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে গতকাল রাতে সাভারের জামশিং এলাকার শুক্কুরজান স্কুল সংলগ্ন এমব্রয়ডারির মোড় এলাকায় এঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার মজিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন।

আটককৃত একজনের নাম দিলু (৪০)। তিনি সাভারের শীর্ষ মাদক কারবারি বলে জানা গেছে। হামলার ঘটনা তার বাড়ির পাশেই ঘটেছে বলে জানা গেছে। তবে অপরজনের নাম ঠিকানা জানা যায়নি।

আহত এএসআই সুলতান জানান, ওই সড়ক দিয়ে আমি প্রতিদিন ভাড়া বাসায় যাই। প্রতিদিনের মত গতকাল রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলাম। ওই এলাকায় পৌছালে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা আমাকে পিছন থেকে আঘাত করে। আমার মনে হয় তারা সুইচ গিয়ার ছুরি দিয়ে ছুরিকাঘাত করে।

আহত এএসআই সুলতানের বরাত দিয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)বলেন, এএসআই সুলতান বাসায় ফেরার পথে তাকে পিছন থেকে হামলা করা হয়। পরে তিনি নিজেই আহতাবস্থায় ফার্মেসীতে গেলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

তিনি আরও বলেন, গত ২৫ মে সিঅ্যান্ডবিতে ছুরিকাঘাতে এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়। সেই বিষয়টি ও গতকাল রাতের বিষয়টি নিয়ে আমরা এক সাথে কাজ করছি। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা কয়েকজনকে আটক করেছি। তদন্তের স্বার্থে এব্যাপারে আমরা এখনই কোন তথ্য প্রকাশ করছি না। বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগস :

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডিবি পুলিশের এএসআই আহত, আটক ২

আপডেট সময় : ০২:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩