ফরিদপুরে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৩৫ বার পঠিত

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক. আবু সাঈদ চান কর্তৃক প্রকাশ্য জনসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল রাষ্ট্রনায়ক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে হুমকি প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ফরিদপুর জেলা শাখা।
সংগঠনের সভাপতি এডভোকেট বাবু মোল্লার সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট জাহিদ বেপারী- সাধারণ সম্পাদক. বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ফরিদপুর।
এডভোকেট অনিমেষ রায়- আইন বিষয়ক সম্পাদক. বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা।
আলী আজম মোল্লা তুহান- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ফরিদপুর।
এডভোকেট অশোক কুমার মজুমদার- সহ-সভাপতি. বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ফরিদপুর।
এডভোকেট মিজানুর রহমান মিজান- সভাপতি. কোতোয়ালি থানা আওয়ামী যুবলীগ।এডভোকেট সুচিত্রা সেন- সহ-সভাপতি. মহিলা আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখা।
ইমরান হোসেন রিমন- সভাপতি. কোতোয়ালি থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
জনাব এডভোকেট আব্দুর রশিদ সাহেব- সাবেক সাধারণ সম্পাদক. বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ফরিদপুর।
সভায় বক্তারা এ ঘটনা তীব্র নিন্দা জ্ঞাপন করেন । এবং দোষীকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সরকারের নিকট দাবি জানান।


















