ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১২৩ বার পঠিত

শেরপুরের নকলায় সবুজ মিয়া (৫০) নামে এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত সবুজ মিয়া উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ছোট মোজার এলাকার মৃত জহুরুল ইসলাম বিশুর ছেলে। তিনি ১ মেয়ে এবং ১ ছেলে জনক। প্রাথমিক ভাবে তার
আত্মহত্যার সঠিক কোন কারন জানা যায়নি।

শুক্রবার উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বড় মোজার এলাকায় এ অপমৃত্যু ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোর রাতে কোন এক সময় পরিবারের অজান্তে বড় মোজার এলাকার আনসারের ভিটায় গাছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা
করেন দিনমজুর সবুজ মিয়া।

সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার সহ সুরতহাল প্রস্তুত করে।

নকলা থানার এস আই পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্মহত্যা

আপডেট সময় : ০৯:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩