ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় পুকুর থেকে বালু উত্তোলন করায় জমি ও ড্রেজার মালিকের কারাদন্ড

মো: শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ১৯২ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ মে) সকালে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া এলাকায় মাটি কাটার সময় ড্রেজার মালিক মো. আলেম শেখ ও জমির মালিক মো. সাগর মোল্যাকে আটক করা হয়।

পরে তাদের দুইজনকেই ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী।

দন্ডপ্রাপ্ত আলেম শেখ (৩২) সালথার কলম শেখের ছেলে এবং সাগর মোল্যা (৪০) ইউসুফদিয়ার তোমেজ উদ্দিনের ছেলে।

উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয়রা জানান, প্রতিটি ইউনিয়নে তিন ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন মাটি ব্যবসায়ীরা।

এ ছাড়া সড়কের পাশে ও যেখানে-সেখানে পুকুর খনন করা হচ্ছে। এতে পুরো এলাকার ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকলে এসব ফসলি জমি রক্ষা পাবে।

সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমির মালিক ও ড্রেজার মালিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়েছে। ফসলি জমি রক্ষায় এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সালথায় পুকুর থেকে বালু উত্তোলন করায় জমি ও ড্রেজার মালিকের কারাদন্ড

আপডেট সময় : ০৪:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩