ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শাহাজাদী বেগমের মৃত্যুর ঘটনায় ২৪’ ঘন্টার মধ্যে হত্যা মামলা গ্রহনের নির্দেশ

রুবেল হোসাইন (সংগ্রাম)-রংপুর:
  • আপডেট সময় : ০৮:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৪৩৮ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে চাঞ্চল্যকর ছয় সন্তানের জননী শাহজাদী বেগমের (৫২) রহস্য জনক মৃত্যুর ঘটনায় আদালত ২৪ ঘন্টার মধ্যে মিঠাপুকুর থানাকে মামলা গ্রহনের নির্দেশ দিয়েছেন। শাহজাদী বেগমের মৃত্যুর ঘটনায় ছয়জনকে আসামি করে মামলার আবেদন করলে সংশ্লিষ্ট থানায় মামলাটি গ্রহনের জন্য নির্দেশ দেয় বিচারক।

বৃহস্পতিবার (১৮-মে) মিঠাপুকুর আমলি আদালত রংপুরের বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, তানভীর আহমেদের আদালতে শাহজাদী বেগমের বড়ভাই মামলাটি গ্রহনের জন্য আবেদন করলে আদালত বাদীর জবানবন্দি এবং প্রয়োজনীয় নথিপত্র দেখে মিঠাপুকুর থানার (ওসিকে), পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় মামলাটি ২৪ ঘন্টার মধ্যে এজাহার হিসেবে গ্রহনের নির্দেশ দেয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত-১০ মে (মঙ্গলবার) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় পূর্বের বিভিন্ন পারিবারিক বিবাদের জের ধরে মিঠাপুকুর উপজেলার আফজালপুর (হিন্দুপাড়ার) শাহজাদী বেগমের রহস্যজনক মৃত্যু হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে তার স্বামী,ছেলে এবং পুত্রবধুরা জানান, শাহজাদী বেগম বিষপান করেছেন মর্মে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে। কিন্তু মৃতের বড়ভাই এবং স্বজনরা স্হানীয়দের কাছ থেকে জানতে পারেন,ঘটনার দিন তাদের বোনকে প্রচুর মারপিট করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে। বিষপানের পূর্বেও শাহজাদী বেগম, বাড়ির পাশে আমবাগানে পালিয়ে যেতে ধরলেও অভিযুক্তরা তাকে মারতে মারতে টেনে হেঁচড়ে সংজ্ঞাহীন অবস্থায় বাড়িতে নিয়ে আসেন। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল।

শাহজাদী বেগমের মৃত্যুর ঘটনায় তার স্বামী, সন্তান,পুত্রবধু জড়িত আছে এমন সন্দেহে তার ভাইয়েরা মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে মিঠাপুকুর থানা পুলিশ মামলা নেয়নি। পরে শনিবার (১৩-মে) শাহজাদী বেগমের হত্যার বিচার চেয়ে তার ভাই এবং স্বজনরা মিঠাপুকুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসলে রংপুর জেলা জজকোর্টের আইনজীবী এ্যাডভোকেট রোকনুজ্জামান আইনি সহযোগিতা প্রদান করেন এবং মামলাটি তাদের পক্ষে লড়েন।এ বিষয়ে এ্যাডভোকেট রোকনুজ্জামান জানান, আশাকরি বাদী ন্যায় বিচার পাবে।

শাহাজাদী বেগমের মৃত্যুর ঘটনায় ২৪’ ঘন্টার মধ্যে হত্যা মামলা গ্রহনের নির্দেশ

আপডেট সময় : ০৮:৫৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩