ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

বাঘারপাড়ায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ইয়াছিন আরাফাত :স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৮৩ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে দশটায় আলোচনা সভা ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বাঘারপাড়া উপজেলা ধলগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসান আলী বিশ্বাস ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া অভয়নগর নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার।

ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার তার বক্তব্যে বলেন , ’৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যাকান্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে বিদেশ থেকে এই দিনে দেশের মাটিতে পা রাখেন জননেত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা টানা ৪১ বছর যাবত বিচক্ষণতার সাথে আওয়ামী লীগ এর নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।

আলোচনা সভায় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সম্মানিত সদস্য ও বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রউফ মোল্যা, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী, দোহাকুলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অমল স্বর্নকার, ধলগ্রাম ইউনিয়নের ওলামা লীগের সভাপতি ক্বারি মোঃ আলাউদ্দীন, রীব মুক্তিযোদ্ধা অরবিন্দু অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম সর্দার,মোঃ ইসহাক মোল্যা,মোঃ মান্নাফ হোসাইন, মোঃ সাহেব আলী, ধলগ্রাম ইউনিয়নের সদস্য নয়ন আলী, জাহাঙ্গীর আলম,মোঃ আজিজুর রহমান, নারী ইউপি সদস্য মোছাঃ হীরা খাতুন, মোছাঃ আরজিনা বেগম প্রমুখ।

আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর, জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পে এক হাজারের অধিক রোগীকে ফ্রী চিকিৎসা দেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার, অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা দীপংকর বিশ্বাস ও তৌহিদুর রহমান।

ট্যাগস :

বাঘারপাড়ায় জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আপডেট সময় : ১১:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩