মার্কেট স্টেকহোল্ডারদের সাথে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংযোগ কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ২১৮ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি মার্কেট স্টেকহোল্ডাদের সাথে নিরাপদ খাদ্য (ক্ষতি ও অপচয়) ব্যবস্থাপনা বিষয়ক সংযোগ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান, রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, বালিয়াকান্দি বাজার বণিক সমিতি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটর অফিসার মাহফুজা রুমা, এরিয়া অফিসার মোঃ তুষার আহমেদ, সোসালিষ্ট এরিয়া অফিসার রাফি আহমেদ, বালিয়াকান্দি প্রাণিসম্পদ অফিসার মানবেন্দ্র মজুমদার সহ বালিয়াকান্দি ইসলামিক ফাউন্ডেশন ও বহরপুর ও তেঁতুলিয়া বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।



















