ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খাগড়াছড়িতে পাঁচ দিন ধরে একই মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ৩২০ বার পঠিত

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসার তিন ছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় পৃথক তিনটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো, চাঁদপুরের মৃত: কামরুজ্জামানের ছেলে মো. তরিকুল ইসলাম (১৪), মাটিরাঙ্গার বড়নাল ইউনিয়নের সৌদি প্রবাসী আমির হোসেনের ছেলে মো. মনসুর আলম মাসুম (১২) এবং গোমতির শান্তিপুরের আমির হোসেনের ছেলে মো. আবুল কালাম (১৪)।

জানা গেছে, বৃহস্পতিবার (১১মে ) বিকালে আসরের নামাজ পড়তে গেলে তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খূজেও তাদের সন্ধান মেলেনি। তারা সকলেই মাদ্রাসার হেফজ বিভাগে ছাত্র।

হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাও. আবদুল কাইয়ুম জানান, বৃহস্পতিবার (১১মে) আসরের নামাজের পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। আসরের নামাজ পড়ে তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। ছাত্রদের না পেয়ে অকিভাবকদের অবগত করা হয়েছে। মাদ্রসারা পক্ষ থেকেও ছাত্রদের খোজা হচ্ছে বলেও জানান তিনি।

ছাত্র অভিভাবক মো. আবুল বসর জানান, বৃহস্পতিবার (১১ মে) রাতে আমার ভাতিজা মো. মনসুন আলম মাসুমকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে মাদ্রাসা থেকে জানানো হয়েছে। পরে এ বিষয় মাটিরাঙ্গা থানায় সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে।

বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ জানান, ছাত্রদের নিখোঁজের বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি। পড়ালেখার চাপ বেশি হওয়ায় ছাত্ররা পালিয়ে গিয়ে থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, নিখোঁজের ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে মাটিরাঙ্গা থানায় জিডি হয়েছে। নিয়মানুযায়ী পুলিশের বিভিন্ন দপ্তরে মেসেজ দেয়া হয়েছে। নিখোঁজ ছাত্রদের সন্ধানে পুলিশ কাজ কাজ করছে।

ট্যাগস :

খাগড়াছড়িতে পাঁচ দিন ধরে একই মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ

আপডেট সময় : ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩