ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও শাস্তি দাবিতে মানববন্ধন

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ১৯৭ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের ঘাসিরপাড়া এলাকাবাসী।

ঘাসিরপাড়া গ্রামে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ঘাসিরপাড়া গ্রামের সাবিনা ইয়াসমিনকে ২০১৮ সালে বিয়ের পর যৌতুকের জন্য নির্যাতন করে তালাক দেয়।

এ নিয়ে আদালতে মামলা হলে যৌতুক ছাড়াই সাবিনাকে নিয়ে ঘর সংসার করার অঙ্গীকার করে ২০১৯ সালে পুনরায় রেজিস্ট্রি কাবিন করে। ৬ মাস আগে সাবিনা কন্যা সন্তানের মা হবার পর থেকে পুনরায় ৭ লাখ টাকা যৌতুকের জন্য শারিরিক নির্যাতন ও অশালীন আচরণ করে।

দ্বিতীয় স্ত্রী ও তার শিশু কন্যাকে প্রাণনাশের হুমকি দেবারও অভিযোগ করেছেন বক্তারা। অবিলম্বে অভিযুক্ত এই চেয়ারম্যানকে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন জহুরুল ইসাম, জুয়েল রানা, ফরিদা ইয়াসমীন, মনজু রানী, ময়না বেগম, নুরানী ও জহুরা খাতুন।

মানববন্ধনে অভিযুক্ত চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী ও শিশু কন্যা উপস্থিত ছিলেন।

এর আগে সন্তানের পিতৃত্ব ও স্ত্রীর মর্যদার দাবিতে সংবাদ সম্মেলন, নির্যাতনের অভিযোগে বকশীগঞ্জ থানায় এবং যৌতুক বিরোধী আইনে আদালতে মামলা দায়ের করেছে চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের বলেছেন, দ্বিতীয় স্ত্রীকে তালাক দেবার পর তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

ট্যাগস :

জামালপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও শাস্তি দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩