ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ দুই পুলিশ সদস্য আহত

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৬৩ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শ্রীরামপুর এবং বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের কিছু উশৃংখল যুবক পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করেন।

শুক্রবার (১২ মে) সন্ধ্যা ৭টায় আলফাডাঙ্গা কলেজ রোডে ৪৪এর মোড়ে ৫০/৬০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, আলফাডাঙ্গা থানা পুলিশ ছত্রভঙ্গ করার সময় লোকাল বাসস্ট্যান্ড ব্রিজের গোড়ায় পৌঁছালে উশৃঙ্খল লোকজন অতর্কিতভাবে ইট পাটকেল মারলে থানার এসআই আবু শহীদ এবং এএসআই চন্দন সমারদার গুরুতর আহত হয়।

উক্ত ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর ঘটনাস্থল পরিদর্শন করেন,আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সাথে সাক্ষাৎ করেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় মামলা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িতদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ দুই পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০১:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩