ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বর্ষীয়ান আলেম জহুরুল হকের জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের ঢল

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ২১৭ বার পঠিত

দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম, সামচুল হক ফরিদপুরীর খলিফা ও ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা জহুরুল হক (দ:বা:) এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ টায় মরহুমের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ময়দানে অর্ধলক্ষাধিক মুসলমান তার জানাজায় শরিক হন। জানাজা নামাজের ইমামতি করেন দ্বীনি প্রতিষ্ঠান বাহিরদিঅ মাদ্রাসার মোহতাতিম মাওলানা আকরাম আলী।

এসময় তার শুভাকাঙ্খী, আত্বীয়স্বজন, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাকে মাদ্রাসায়ই দাফন করা হয়। উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ মাদরাসায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রবীন এই আলেম ফরিদপুর জেলা হেফাজত ইসলামী ও ইসলামী ঐক্যজোটের সাবেক সভাপতি ছিলেন।

এ ছাড়া তিনি স্বাধীনতার পর ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে পরিবারে, ফরিদপুরের আলেম সমাজে ও এলাকার মানুষ শোকে পাথর।

জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম, ফরিদপুর -২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা সহ অর্ধলক্ষাধিক মুসলমানের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়।

বর্ষীয়ান আলেম জহুরুল হকের জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের ঢল

আপডেট সময় : ০৬:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩