ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় ট্রলি থেকে পড়ে গিয়ে কৃষকের মৃত্যু

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১১৬ বার পঠিত

ফরিদপুরের সালথায় ট্রলি গাড়ি থেকে পড়ে গিয়ে মো. আয়নাল শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল পুটিয়া গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে। তিনি এক সন্তানের জনক।

স্থানীয়রা জানান, বিকালে আয়নাল মাঠে ঘাস কাটতে যায়। ঘাস কেটে আসার সময় মাঠের মধ্যে মাটি নেওয়ার জন্য চলাচলরত একটি ট্রলি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন কৃষক আয়নাল। এ সময় ট্রলি গাড়ির ঝাঁকিতে সেখান থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আয়নাল শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হাসান খান সোহাগ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সালথায় ট্রলি থেকে পড়ে গিয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩