ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ঘর ফিরে পেলো অসহায় বৃদ্ধ হারুন

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ১৮৪ বার পঠিত

অবশেষে কুষ্টিয়ার খোকসায় প্রশাসনের হস্তক্ষেপে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর ফিরে পেলো অসহায় বৃদ্ধ হারুন অর রশীদ। গত সোমবার বিকেলে উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন স্থানীয় সরকার উপ-পরিচালক আরিফ উজ জামান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস, শোমসপুর ইউপি চেয়ারম্যান বদর উদ্দিন খানসহ হারুন অর রশিদের পরিবারের লোকজন এবং স্থানীয়রা।

পরে আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে হারুন অর রশিদ তার নিজ নামীয় আশ্রয়ণ প্রকল্পের ঘর স্টাম্পের মাধ্যমে মন্টু নামের এক ব্যাক্তির কাছে হস্তান্তর করেন। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এই ঘর হস্তান্তরের ঘটনা প্রশাসনের নজরে আসলে প্রশাসন ঘরটি অবৈধ দখল মুক্ত করেন। পরে অসহায় বৃদ্ধ তার নিজের ভুল স্বীকার করে ঘর ফিরে পাবার জন্য পুনরায় সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন মানবিক দিক বিবেচনা করে তার ঘর ফিরিয়ে দেন।

অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে ঘর ফিরে পেলো অসহায় বৃদ্ধ হারুন

আপডেট সময় : ০৪:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩