ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২১ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ী সদর উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অসমাপ্ত প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং নতুন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া শিশুদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ ও বৃত্তি পরীক্ষা আয়োজনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া সুলতানা শিল্পী।

এ সময় আরও বক্তব্য রাখেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সামসুদ্দিন, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার এবং শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্যরা।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা

আপডেট সময় : ১১:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬