ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৪ শিক্ষার্থী পেল সম্মাননা

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৪৬ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০ জন এবং অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৪ জনসহ ২৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক মিলন স্যারের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জরুরি কাজ থাকায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম রায়হানুর রহমান এবং বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম বলেন, কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

শিক্ষা অনুরাগী ও সমাজসেবক মুন্সী বিল্লাল হোসেন বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান।

সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয়। তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে।

পরে ২৪ কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় ক্রেস্ট ও নগদ অর্থ প্রদানে সহযোগিতা করেন মুন্সী বিল্লাল হোসেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৪ শিক্ষার্থী পেল সম্মাননা

আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬