ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

যশোর শংকরপুর চোপদার পাড়ায় র‍্যাব-৬ এর অভিযানে বিদেশী অ,স্ত্র সহ অ,স্ত্র ব্যবসায়ী আ,ট,ক

ইয়াছিন আরাফাত, যশোর:
  • আপডেট সময় : ১২:১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪৪ বার পঠিত

যশোর শহরে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তলসহ শাহাদৎ হোসেন (৪১) নামে এক কথিত অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্সের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শাহাদৎ হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের সামনে উপুড় করে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ হোসেন দাবি করেছেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ভারত থেকে আনা হয়েছে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে শাহাদৎ হোসেন অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য ছিল। এছাড়া শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানায় গোপনে অস্ত্র তৈরি করা হতো কি না, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

যশোর শংকরপুর চোপদার পাড়ায় র‍্যাব-৬ এর অভিযানে বিদেশী অ,স্ত্র সহ অ,স্ত্র ব্যবসায়ী আ,ট,ক

আপডেট সময় : ১২:১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬