ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রত্যাবর্তনে বিএনপি পরিবারে উৎসবের আমেজ

দীর্ঘ প্রবাসজীবন শেষে গোয়ালন্দে ফিরলেন ফরিদ দেওয়ান,নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনা

সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৯৬ বার পঠিত

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর নিজ জন্মভূমি গোয়ালন্দে ফিরেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান। বৃহস্পতিবার (৪ জুন) সকালে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায় গোয়ালন্দ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফরিদ দেওয়ানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রায় চার শতাধিক মোটরসাইকেলের বহর, ট্রাক ও প্রাইভেটকারসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হন। পরে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে তাকে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সভাপতি ফারুক দেওয়ান, পৌর যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন মণ্ডলসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও দলীয় পরিচয়ের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
জানা যায়, রাজনৈতিক অস্থিরতা, হামলা-মামলা ও নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ফরিদ দেওয়ান দীর্ঘদিন দেশের বাইরে, লন্ডনে অবস্থান করছিলেন। বিদেশে থাকাকালীন সময়েও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় পর তার দেশে ফেরাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, জেল-জুলুম ও হয়রানির শিকার হয়ে ফরিদ দেওয়ানকে দীর্ঘদিন নিজ এলাকা থেকে দূরে থাকতে হয়েছে। নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা মোকাবিলা করে তার এই প্রত্যাবর্তন নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।
ফরিদ দেওয়ান বলেন, “বিভিন্ন রাজনৈতিক মামলার মাধ্যমে আমাকে এলাকা থেকে দূরে রাখা হয়েছিল। আমি বিদেশে অবস্থান করলেও ২০১৪ সালে দুটি হত্যা মামলা এবং ২০১৮ সালে নাশকতার মামলায় আমাকে আসামি করা হয়। ৫ আগস্টের পর পর্যায়ক্রমে মামলাগুলোতে জামিন নিয়ে দেশে ফিরেছি। এখন আমি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”
ভবিষ্যতে গোয়ালন্দ পৌরসভার মেয়র পদে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, “দল যদি আমাকে দায়িত্ব দেয় এবং মনোনয়ন দেয়, তাহলে অবশ্যই নির্বাচন করব। তবে সবকিছুই দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।”
ফরিদ দেওয়ানের প্রত্যাবর্তনকে ঘিরে গোয়ালন্দের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তার আগমন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙাভাব সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রত্যাবর্তনে বিএনপি পরিবারে উৎসবের আমেজ

দীর্ঘ প্রবাসজীবন শেষে গোয়ালন্দে ফিরলেন ফরিদ দেওয়ান,নেতাকর্মীদের ফুলেল সংবর্ধনা

আপডেট সময় : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬