ইয়ারপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় দুলাল মীর
- আপডেট সময় : ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১২১ বার পঠিত

আগামী ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা ও আলোচনায় উঠে এসেছেন উদীয়মান তরুণ সমাজসেবক এবং আশুলিয়া থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও লায়ন্স ক্লাব অব ঢাকা পটেনশিয়াল আশুলিয়ার প্রেসিডেন্ট মোঃ আমিনুল ইসলাম দুলাল মীর।
এই তরুণ যুবদল নেতা বর্তমানে আশুলিয়া থানা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি একজন শিক্ষিত, ভদ্র ও জনবান্ধব চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যেই তিনি ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ ও শ্রমিক ভাই-বোনদের মাঝে গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
ইয়ারপুর ইউনিয়নটি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল এলাকা। এখানকার বিশাল একটি অংশ জুড়ে রয়েছে মেহনতি পোশাক শ্রমিক ও সাধারণ খেটে খাওয়া মানুষ। দীর্ঘদিন ধরে মোঃ আমিনুল ইসলাম দুলাল মীর নিজেকে এই এলাকার মানুষের সুখে দুখে নিজেকে বিলিয়ে দিয়েছেন। রাত-দিন যখনই প্রয়োজন, সাধারণ মানুষ ও শ্রমিকরা তাকে পাশে পান। বিশেষ করে করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় একজন মানবিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় ভোটাররা জানান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে শিল্পাঞ্চলের শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে মো: আমিনুল ইসলাম দুলাল মীর এর মতো একজন তরুণ ও শিক্ষিত জনপ্রতিনিধি অত্যন্ত প্রয়োজন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ও যুবসমাজ এবার তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
নির্বাচনে জয়ের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম দুলাল মীর বলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদ একটি শিল্পাঞ্চল এলাকা হওয়ায় এখানে শ্রমিক ভাই-বোনদের আবাসন, নিরাপত্তা ও নাগরিক সুবিধার অনেক ঘাটতি রয়েছে। জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেয়, তবে আমি নির্বাচিত হয়ে ইয়ারপুর ইউনিয়ন পরিষদ একটি আধুনিক, নিরাপদ এবং বৈষম্যহীন ‘রোল মডেল হিসেবে গড়ে তুলবো। শ্রমিকদের যেকোনো সংকটে আমি আজীবন তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে যেতে চাই। এসময় তিনি ইয়ারপুর ইউনিয়নের সর্বস্থরে জনসাধারণ ও দেশবাসীকে পবিত্র ঈদু-উল আযহা শুভেচ্ছা জানান।
অত্র এলাকার বেশ কয়েকজন শ্রমিক ও বাসিন্দা বলেন, ” আমিনুল ইসলাম দুলাল মীর আমাদের মেহনতি মানুষের সুখ-দুঃখ বোঝেন। তিনি একজন সৎ ও অন্যায়ের প্রতিবাদী মানুষ। আমাদের সাধারণ মানুষের চাওয়া—আগামী নির্বাচনে আমরা তাকে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে আমাদের অধিকার রক্ষায় কাজ করার সুযোগ দিতে চাই ।”




















