ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

দৌলতপুরে পদ্মারচর থেকে হাত পা বাঁধা অবস্থায় দরবারের খাদেম কে উদ্ধার করল পুলিশ

মোঃ-হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৭৮ বার পঠিত

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুরে এবার হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফের খাদেম মো. কামাল হোসেনকে (৪০) কে হাত-পা বাঁধা অবস্থায় পদ্মাচর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট থেকে মানিকের চর যাওয়ার পথে পদ্মারচরে হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
সে উপজেলার মথুরাপুর দরগাতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়দের দাবি, উদ্ধারকালে তার পায়ে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী পদ্মারচরের বালুর মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চিলমারী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
উদ্ধার হওয়া কামাল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। পরে হাত-পা বেঁধে চরের বালুর মধ্যে ফেলে রাখে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি শনাক্ত করতে পারেন নি বলে জানান।এর আগে গত ৯ মে ওই খাদেমের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সময় তার বোন রিতা খাতুন তাকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয়। হামলাকারীরা রিতা খাতুনের গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের হার ছিনিয়ে নেয় বলে সে সময় তিনি অভিযোগ করেছেন।
এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের ভাষ্য, হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফে প্রতিবছর বৈশাখের ২৯ ও ৩০ তারিখ এবং ১লা জ্যৈষ্ঠ ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। ওরশকে কেন্দ্র করে দরবার এলাকায় মেলা আয়োজনের প্রস্তুতি চলছিল। মেলার কমিটি গঠন এবং দরগাহর জমিজমা ও সভাপতির পদ নিয়ে বিরোধের জেরে হামলার এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খাদেম কামাল হোসেনকে উদ্ধার করেছে।
কামাল হোসেন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

দৌলতপুরে পদ্মারচর থেকে হাত পা বাঁধা অবস্থায় দরবারের খাদেম কে উদ্ধার করল পুলিশ

আপডেট সময় : ০৯:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬