ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধর্মীয় মূল্যবোধ জাগ্রত ও কুরআনের আলো ছড়িয়ে দিতে নানা আয়োজন, অংশ নেন আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মধুখালীতে কুরআন দিবস পালিত, আলোচনা সভা ও কুরআন শরীফ বিতরণ

মো: ইনামুল খন্দকার,মধুখালী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১১৩ বার পঠিত

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র কুরআন শরিফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১১ মে) সকাল ১১ টায় সরকারি আইনউদ্দিন কলেজ মিলনায়তনে ইসলামি ছাত্রশিবির কলেজ শাখার আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে ও ফরিদপুরের জেলা ছাত্রশিবিরের মানব উন্নয়ন সম্পাদক মোঃ ইমতিয়াজ হাসনাইন- এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মুহাম্মদ ইলিয়াস মোল্লা, (এমপি) অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোঃ ওবায়দুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদুল হোসাইন মধুখালী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুদ্দিন, এবং মধুখালী পৌর ছাত্র শিবিরের সভাপতি ও সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে অর্থসহ প্রায় ২৫০ টি পবিত্র কুরআন শরীফ উপহার হিসেবে বিতরণ করা হয়, এসময় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে পবিত্র কুরআনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, কুরআনের বিধান মেনে চললে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব এবং শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গড়ে তোলার আহব্বান জানান, বক্তরা আরো বলেন ১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে পবিত্র কুরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট পিটিশন দায়ের করা হয় ফলে তীব্র প্রতিবাদের ফেটে পড়ে তৌহিদী জনতা। চাঁপাইনবাবগঞ্জে ১১ মে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি ছুড়লে ৮ জন ভাই শাহাদাত বরণ করেন সেই থেকে কুরআনের জন্য জীবন দেওয়ার এই দিনটিকে ইসলামী ছাত্রশিবির কুরআন দিবস পালন করে আসছে।

ধর্মীয় মূল্যবোধ জাগ্রত ও কুরআনের আলো ছড়িয়ে দিতে নানা আয়োজন, অংশ নেন আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মধুখালীতে কুরআন দিবস পালিত, আলোচনা সভা ও কুরআন শরীফ বিতরণ

আপডেট সময় : ০৫:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬