ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নকলায় বিয়েতে আনা সকল উপহার ফিরিয়ে দিলো বরপক্ষ

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৮:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৮১ বার পঠিত

বিয়ে বাড়িতে উপহার গ্রহণের জন্য রিসিপশন থাকার রীতি অনেক পুরোনো। কিন্তু সময়ের পরিক্রমায় এ রীতিতেও এসেছে ভিন্নতা। অনেকেই উপহারের বদলে নতুন টাকা, প্রাইজ বন্ড বা নগদ অর্থ দিয়ে থাকেন। কিন্তু এ বিষয়টিকে পুরো অসামাজিক রীতি উল্লেখ করে বৌভাতের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আনা সকল
উপহার ফেরত দিয়েছেন বরপক্ষের লোকেরা ‌।

এমনই ব্যতিক্রমী ঘটনা ঘটেছে শেরপুরের নকলা উপজেলায়। উক্ত ঘটনায় রীতি মতো বিস্মিত আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসী।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের বাজারদী এলাকার অহিদুজ্জামানের ছেলে বায়েজিদ বোস্তামির বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসার
জন্য দাওয়াত দেওয়া হয় দুই শতাধিক মানুষকে। সেই দাওয়াতে নানা উপহার সামগ্রী নিয়ে বরের বাড়িতে হাজির হয়েছিলেন অতিথিরা। তবে তাদের উপহার
গ্রহণের কোনো ব্যবস্থাই ছিল না সেই অনুষ্ঠানে। ফলে খাওয়া-দাওয়া শেষে বাধ্য হয়েই সঙ্গে আনা উপহার ফেরত নিতে হয়েছে সবাইকে।

এ বিষয়ে বর বায়েজিদ বোস্তামির সাথে কথা বলে জানা যায়, আমাদের সমাজের প্রচলিত রীতি অনুযায়ী উপহার ছাড়া বিয়ে বা বৌ-ভাতের দাওয়াতে যান না কেউ।
নিজের সামর্থ্য অনুযায়ী উপহার বা নগদ টাকা দিয়ে দাওয়াত রক্ষা করেন।
মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত অনেকের হাতে সব সময় টাকা থাকে না। কিন্তু দাওয়াত রক্ষার্থে সম্মানের খাতিরে তারা ধারদেনা করে হলেও উপঢৌকন জোগাড় করেন। এটি একটি অমানবিক সামাজিক রীতি যা আমি পছন্দ করিনা। এই রীতি বর্জন করতেই আমার বৌভাতে কোনো উপহার গ্রহণ করা হয়নি।

ট্যাগস :

নকলায় বিয়েতে আনা সকল উপহার ফিরিয়ে দিলো বরপক্ষ

আপডেট সময় : ০৮:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩