সংবাদ শিরোনাম ::
পাংশায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
মো: শামীম হোসেন- রাজবাড়ী:
- আপডেট সময় : ০৩:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৪৭ বার পঠিত

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ-বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যন মো. জালাল উদ্দিন বিশ্বাস সহ অনেকে বক্তব্য দেন।




















