ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঈদযাত্রা সামনে রেখে দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৯৭ বার পঠিত

Oplus_131072

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নৌ পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভাটি যৌথভাবে আয়োজন করে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশ ফরিদপুর অঞ্চল।

সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার সাজিদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, দৌলতদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্বসহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা, শ্রমিক প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আগামী ১৬ মার্চ থেকে নিয়মিত টহলের পাশাপাশি নৌ পুলিশ ফরিদপুর ও খুলনা অঞ্চল থেকে অতিরিক্ত সদস্য মোতায়েন, দৌলতদিয়া, পাটুরিয়া, ধাওয়া পাড়া, কাজীরহাট ও আরিচা রুটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং নদীপথে ছিনতাই, জুয়া ও চাঁদাবাজি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়টি গুরুত্ব পায়।
সভায় বক্তারা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নদীপথে যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার সাজিদ হাসান বলেন, ঈদ উপলক্ষে কর্মজীবী মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সে জন্য নৌ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

ঈদযাত্রা সামনে রেখে দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

আপডেট সময় : ০১:১৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬