নান্দাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেট সময় : ০১:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৭৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে যথাযথ মর্যাদায় মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারি শনিবার প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। এরপর একে একে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নান্দাইল মডেল থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশ নেন।
অপরদিকে, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদির এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির ও সদস্য সচিব মো. রফিকুজ্জামান ভূইয়া মনিরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি পালন করে।



















