ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাতক্ষীরা সুন্দরবনে দুই ট্রলারসহ ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ, আটক ২২ জেলে

আল-হুদা মালী, শ্যামনগর:
  • আপডেট সময় : ০৫:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬ বার পঠিত

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অবৈধভাবে প্রবেশ করায় ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় দুটি ট্রলার, মাছ ধরার সরঞ্জামসহ ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বন বিভাগের এক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। এ সময় দুটি ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম এবং ৪১০ কেজি শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, শনিবার সকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ম্যাজিষ্ট্রেটের নির্দেশে শাপলা পাতা মাছ নদীর চরে মাটি চাপা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সুন্দরবনে দুই ট্রলারসহ ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ, আটক ২২ জেলে

আপডেট সময় : ০৫:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬