ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৮:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২৬৫ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় বোরো ধানের নমুনা শস্য কর্তন ও পর্যবেক্ষণ করেছে কৃষি বিভাগ। বৃহস্পতিবার (২৭’এপ্রিল) উপজেলার জানিপুর ইউনিয়ন এলাকায় শস্য কর্তন করে পর্যবেক্ষণ করেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড: হায়াত মাহমুদ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ব্রিধান-৮৮ ধানের আদ্রতা ও ফলন সহ নানা বিষয়ে পর্যবেক্ষণ করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবারে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ১১৫০ হেক্টর কিন্তু অর্জিত হয়েছে ১২২৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও ৭৫ হেক্টর জমিতে বেশি বোরো ধানের আবাদ হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, ‘এবারে হেক্টর প্রতি ধানের ফলন হয়েছে ৬.৬ মেট্রিক টন। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপ পরিচালক মোঃ টিপু সুলতানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

খোকসায় বোরো ধানের বাম্পার ফলন

আপডেট সময় : ০৮:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩