কয়রায় গণভোটের প্রচারণার ভ্রাম্যমাণ ভোটের গাড়ী
- আপডেট সময় : ০৬:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ১২৫ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সুন্দরবন উপকূলবর্তী কয়রায় বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমান ভোটের গাড়ি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান, এই ভ্রাম্যমান গাড়িটি উপজেলার সদর হাইস্কুল মোড়ে ও বিভিন্ন সড়কে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসংস্থানের অংশ হিসেবে কয়রায় এ কার্যক্রম পরিচালিত হয়।
ভ্রাম্যমান ভোটের গাড়ীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, গাড়ীতে বড় পর্দায় প্রামাণ্যচিত্রের মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ এবং বাংলাদেশে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। প্রচারণায় স্পর্শকাতর বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হয়। এবং বিষয়গুলো দর্শকদের দেখানো হয়।
গণভোটের ডিজিটাল প্রচারণা করার সময় উৎসক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।



















