ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় কলাবাগান থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া গ্রামের একটি কলা বাগানের মধ্যে থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হিরা মনি উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, স্বামীর সাথে ঝগড়া করে হিরামনি আত্মহত্যা করেছে বলে লোক মুখে শুনেছি। ঘটনার পর থেকে স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে। তাকে প্রশাসনের পাশাপাশি আমরাও খুজতেছি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়না তদন্তের মর্গে পাঠানো হবে। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধুর স্বামী চুন্নু পলাতক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সালথায় কলাবাগান থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬