ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিসকে কারণ দর্শানোর নোটিশ

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২০২ বার পঠিত

পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. সারজিস আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় জোটপ্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করা হয়। এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭ (চ)-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের জনসভায় তিনটি তোরণ নির্মাণ করা হয়, যা আচরণ বিধিমালার বিধি ১৩ (ক)-এর পরিপন্থী।

এ ছাড়া নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে ব্যবহৃত ফেসবুক আইডির তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল না করেই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি আচরণ বিধিমালার বিধি ১৬ (ক)-এর লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

ট্যাগস :

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিসকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ০৮:২৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬