ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কড়াইলে কার্ড দেখিয়ে ভোট প্রলুব্ধের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনে তারেক রহমান-সারজিস

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পঠিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চেয়ে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন এনসিপির নেতা ও পঞ্চগড়-১ আসনে ১০ দলের প্রার্থী সারজিস আলম।
বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার শোকবার্তার নামে যে লিফলেটটি ঘরে ঘরে নিয়ে গেছে। এটা আল্টিমেটলি ঘরে ঘরে সিমপ্যাথি নেয়া এবং ভোট চাওয়ার আরেকটি উপায়। আমরা এটা নিয়ে কোন অভিযোগ করিনি। গতকাল তারেক রহমান একটা দলীয় প্রধান হিসেবে তিনি একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির একটি প্রোগ্রামে। বলছেন এটা দিয়ে এই হবে এই হবে যেটা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি কাউকে প্রলুদ্ধ করে ভোট চাইতে পারেন না। একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখিয়ে যার কোন অস্তিত নেই, তারা সরকার গঠন করতে পারবে কিনা এটার কোন নিশ্চিয়তা নাই সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুদ্ধ করে ভোট চাইতে পারেন না। তারা এভাবে আচরণ বিধি লঙ্ঘন করার পরেও আমরা এখন পর্যন্ত অফিশিয়ালি কোন অভিযোগ দেইনি।
তিনি আরো বলেন, বিএনপির স্থানীয়, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের হুমকি ধামকি দিচ্ছে। আমরা বলতে চাই ভয়ের রাজনীতি আর এই বাংলাদেশে চলবেনা। যারা এই দমন পীড়নের রাজনীতি করতে চাইবে তার নজির এক বছর চার মাস আগে বাংলাদেশে স্থাপন হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে ভোটারদের কাছে ভোট চাইতে পারি কিন্তু দিতে হবে না দিলে দেখে নিবো এ ধরনের কথা আমরা কোনভাবে প্রত্যাশা করিনা। আমরা আজকে মৌখিক ভাবে অভিযোগ দিয়েছি। প্রয়োজনে লিখিত অভিযোগ দিবো কিন্তু এটা কোনভাবে মেনে নিবো না।
সারজিস আলম বলেন, ছোট খাটো রাজনৈতিক দলের আচরণ বিধি লঙ্ঘন নিয়ে আমরা সেভাবে অভিযোগ দেইনি। আমরা মনে করি একটু এদিক ওদিক হতে পারে।আমরা আমাদের জায়গা থেকে সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছি। ভোটার, আমাদের কর্মী, সমর্থক ও দলীয় নেতাকর্মী এবং ১০ দলের কাউকে যদি ভয় দেখানোর চেষ্টা করা হয় তাহলে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে নাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এই বাংলাদেশ আগের বাংলাদেশ না।
তিনি আরো বলেন, একটা রাজনৈতিক দল দমন পীড়ন করবে আর বাকীরা নাটক দেখবে? নাটক দেখার সময় আর বাংলাদেশে নাই। অন্যান্য রাজনৈতিক দলকে বলে দিচ্ছি আমরা এখন পর্যন্ত কাউকে ধমক দেইনি দিবোনা। এটা আমাদের রাজনৈতিক ক্যারেক্টারে নাই। বিএনপির পক্ষ থেকে যে কার্ডের কথা বলা হচ্ছে, এই কার্ড দিয়ে জনগণকে তেল, চাল ডাল দিবে। তারা কি জনগণকে অক্ষম করতে চায়। আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই এজন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

ট্যাগস :

কড়াইলে কার্ড দেখিয়ে ভোট প্রলুব্ধের অভিযোগ, আচরণবিধি লঙ্ঘনে তারেক রহমান-সারজিস

আপডেট সময় : ০৪:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬