ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বোয়ালমারীতে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১১৭ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের বোয়ালমারীতে দুটি বেকারিতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ওই দুই বেকারিকে এ জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ (৩১) ধারায় নাসির বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় এ জরিমানা করা হয়।
লাইসেন্স নবায়ন না থাকায় বেকারিটিকে সতর্ক করা হয় এবং অবিলম্বে লাইসেন্স নবায়ন করার জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়া মদিনা বেকারি নামের অপর বেকারিকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মদিনা বেকারি নামের ওই বেকারির কোন পণ্যের গায়ে লেবেলিং ছিলো না।
এজন্য মদিনা বেকারির মালিক এনামুল শেখকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। বেকারিটির কোন লাইসেন্সও ছিলো না।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বোয়ালমারীতে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬