ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মুজিব কোট তুলে রেখেছি,এবার ধানের শীষে ভোট দেব

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ০২:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৯৪ বার পঠিত

Oplus_131072

“মুজিব কোট আমার ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আবার আসে, তাহলে সেখানে ফিরে যাব।কিন্তু এখন আওয়ামী লীগ নাই। ভোট তো এক জায়গায় দিতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেবো।

এমন বক্তব্য প্রকাশ্যে মাইকে জানিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে কাজী আতিউর রহমান রবি বলেন, ‘অনেকে আমাকে প্রশ্ন করেন—আপনি তো আওয়ামী লীগ করতেন, এখন বিএনপিতে কেন? আমি ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। কিন্তু এখন তো আওয়ামী লীগের কেউ নেই।’

একজন আওয়ামী লীগ কর্মীর এমন প্রকাশ্য বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা ও সমালোচনা।

ওই দোয়া মাহফিলে ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সহধর্মিণী আনজুমান বানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কাজী আতিউর রহমান রবির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু ঠাকুর, জেসমিন খান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মৌসুমী, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত, বিএনপি নেতা মিন্টু মিয়াসহ অনেকে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘ওপেন মঞ্চে এ ধরনের কথা বলা তার জন্য সমীচীন হয়নি। তবে কেন তিনি এমন বক্তব্য দিয়েছেন, সেটাও আমরা কিছুটা বুঝতে পারছি। তিনি আগে রূপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী ছিলেন এবং অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তার বক্তব্যে আমরা বিব্রত হয়েছি।’

মুজিব কোট তুলে রেখেছি,এবার ধানের শীষে ভোট দেব

আপডেট সময় : ০২:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬