ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে ইলেকট্রনিক্স ডিভাইস সহ আটক-৬

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম :
  • আপডেট সময় : ০৮:০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৯২ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে উত্তর সংগ্রহের অভিযোগে, নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।

আটক মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে। আটক অন্য পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লা হিল জামান জানান, পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অসাধু উপায়ে উত্তরপত্র সংগ্রহের সময় ডিভাইসসহ ৬ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে, পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

ট্যাগস :

নাগেশ্বরীতে ইলেকট্রনিক্স ডিভাইস সহ আটক-৬

আপডেট সময় : ০৮:০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬