বোয়ালমারীতে আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের বিএনপিতে যোগদান
- আপডেট সময় : ০৫:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ১৯৪ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীগ নেতা বিএনপিতে যোগদান করেছেন।
(বুধবার)৬ জানুয়ারি, বেলা এগারোটার সময় স্থানীয় অবদার মোড়ে এলাকার একটি ঘরে অনুষ্ঠিত
বোয়ালমারী উপজেলা আওয়ামিলীগের ত্রান ও সমাজ কণ্যান সম্পাদকও ঘোষপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো.আলাউদ্দিন মিয়া’র মেঝ ছেলে, মো. গোলাম মোস্তফা জামান সিদ্দিকী, বিএনপিতে যোগদান করেন।
ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের হাতে ধানের তোড়া দিয়ে যোগদান করেন।
এসময় গোলাম মোস্তফা বলেন, ফরিদপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী নাসিরুল ইসলাম এ আসনের যোগ্য প্রার্থী, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালো বাসা ও এলাকার মানুষের সেবা করতে পারি সেজন্য আমি বিএনপিতে যোগদান করেছি।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এড সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বিএনপি নেতা শেখ আতাউর রহমান, সাইফুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ,সাধারণ সম্পাদক ইমরান হোসাইন,কৃষক দল নেতা বজলুল করিম চাঁদ, সাবেক পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক,সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী, জেলা যুবদল নেতা রবিউল ইসলাম সম্রাট, ছাত্রনেতা আলামীন হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



















